1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মো. নূর ইসলাম নামে ৬৫ বছর বয়সী এ বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, ওই বৃদ্ধ তার বসতঘরের অপর পাশে অবস্থিত চায়ের দোকান থেকে নিজ ঘরে যাচ্ছিলেন। এ সময় বাহাদুর চৌমুহনি টু মাদরাসা বাজার সড়কটি পাড় হতে গেলে দ্রæত গতির রেজিষ্ট্রেশন বিহীন একটি দ্রæত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। বিষয়টি দেখে স্থানীয়রা বৃদ্ধ নূর ইসলামকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বৃদ্ধ নূর ইসলামকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। অ্যাম্বুলেন্স যোগে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে কুঞ্জেরহাট এলাকায় মারা যান ওই বৃদ্ধ।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন