1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মৎস্যজীবী-নৌযান মালিকদের নিয়ে সচেতনতা এবং উদ্বুদ্ধকরণ সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মৎস্যজীবী-নৌযান মালিকদের নিয়ে সচেতনতা এবং উদ্বুদ্ধকরণ সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে মৎস্যজীবী-নৌযান মালিকদের নিয়ে সচেতনতা এবং উদ্বুদ্ধকরণ সভা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতামূলক সভা এবং আর্টিসানাল মৎস্য নৌযানের অনুমতিপত্র প্রদান করতে নৌযান মালিকদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) যৌথ উদ্যোগে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বুড়িরধোন মৎস্য ঘাট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের বরিশাল বিভাগীয় উপ-প্রকল্প পরিচালক এসএম আজহারুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, এসডিএফ ভোলার আঞ্চলিক সমন্বয়কারী রওনক ফেরদৌস, আঞ্চলিক কো-ম্যানেজমেন্ট এক্সপার্ট মো. আলম হোসেন, এসডিএফএর ক্লাস্টার কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী জাকির হোসেন শরিফ, মো. নূরনবী এবং মো. আনোয়ার হোসেনসহ মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন