1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মৎস্যজীবীদের নিয়ে যুব উৎসব অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মৎস্যজীবীদের নিয়ে যুব উৎসব অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে মৎস্যজীবীদের নিয়ে যুব উৎসব অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৬৭৭ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে কর্মহীন মৎস্যজীবীদের নিয়ে যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, এসসিএমএফপি এর বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী মো. সামিউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ আরো অনেকে।
মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩, কমিউনিটি এম্পায়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশন এর আওতায় সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে যুব জেলেরা আনন্দদায়ক বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন