1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে যুবদল সভাপতি কবির হাওলাদারের ছেলে কাইফের জন্মদিন, দোয়া কামনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে যুবদল সভাপতি কবির হাওলাদারের ছেলে কাইফের জন্মদিন, দোয়া কামনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে যুবদল সভাপতি কবির হাওলাদারের ছেলে কাইফের জন্মদিন, দোয়া কামনা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদারের একমাত্র পুত্র মোঃ ইমতিয়ারুল ইসলাম কাইফের জন্মদিন আজ। এ উপলক্ষে তার পিতা-মাতা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ছেলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেছেন।

২০০৩ সালের ৬ অক্টোবর মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় কবির হাওলাদার ও তার সহধর্মিণীর ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন ইমতিয়ারুল ইসলাম কাইফ।

শিক্ষাজীবনে কাইফ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ঢাকার ম্যাপল লিফ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ‘ও’ লেভেল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। পরবর্তীতে যুক্তরাজ্যের লন্ডনের গ্রিনউইচ ইউনিভার্সিটি থেকে ‘এ’ লেভেল এবং বিবিএ (বিজনেস ম্যানেজমেন্ট) সম্পন্ন করেন। বর্তমানে তিনি উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন।

জন্মদিন উপলক্ষে এক প্রতিক্রিয়ায় কবির হাওলাদার সবার কাছে তার ছেলের জন্য দোয়া কামনা করে বলেন, “মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। তিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ।”
তিনি তার ছেলের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা, নেক হায়াত ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার দোয়া প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন