1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে শ্রমিকদলের সভাপতি লোকমান হোসেনের উদ্যোগে লিফলেট বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে শ্রমিকদলের সভাপতি লোকমান হোসেনের উদ্যোগে লিফলেট বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে শ্রমিকদলের সভাপতি লোকমান হোসেনের উদ্যোগে লিফলেট বিতরণ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার পঠিত
module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 187.17307; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন (উত্তর) শ্রমিকদলের সভাপতি মো. লোকমান হোসেনের উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রদানের প্রচারণা করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়নের দেবিরচর বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এছাড়া ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রদানের জন্য বলেন তিনি।
বদরপুর ইউনিয়ন (উত্তর) শ্রমিকদলের সভাপতি মো. লোকমান হোসেন বলেন, ১৯ অক্টোবর ২০২৫ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে  বিতরণ করি। সাথে সাথে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ এর সালাম পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের জন্য সকলকে বলি। লালমোহন উপজেলার বদরপুর (উত্তর) ইউনিয়নে মেজর হাফিজ উদ্দিনের জন্য আমরা ইতোমধ্যে বিভিন্ন কাজ শুরু করেছি। এলাকার বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি ও সাধারণ মানুষদের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি আগামী সংসদ নির্বাচনে বদরপুর থেকে বিশাল ব্যবধানে ধানের শীষ জয়লাভ করবে।
লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রদানের প্রচারণায় এসময় বদরপুর ইউনিয়ন (উত্তর) যুবদল সভাপতি আলি আকবর মেলকার, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার ,বদরপুর ১নং ওয়ার্ড শ্রমিকদল সাধারণ সম্পাদক আনোয়ার, ২নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি বাশার উল্যাহ,   শ্রমিকদল সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, জামাল মাঝি, ৪ নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি সফিউল্ল্যা জমীর উদ্দি, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, কামাল হোসেন, ৫নং ওয়ার্ড শ্রমিকদল সাধারণ সম্পাদক  শাকিল, শ্রমিকদল নেতা আরিফ, বাবলু জমাদার সহ  বিএনপির বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন