1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সাবেক বিএনপির সভাপতি ও পৌর মেয়রের কবর জিয়ারত করলেন মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সাবেক বিএনপির সভাপতি ও পৌর মেয়রের কবর জিয়ারত করলেন মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে সাবেক বিএনপির সভাপতি ও পৌর মেয়রের কবর জিয়ারত করলেন মেজর হাফিজ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পঠিত
Spread the love

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য ও সফল মন্ত্রী মেজর অবসর প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম লালমোহন উপজেলার সাবেক সফল সভাপতি আনিচল হক মিয়া ও পৌরসভার সাবেক সফল মেয়র এনায়েত কবির পাটোয়ারীর কবর জিয়ারত করলেন। শুক্রবার জুমার নামাজের পর আনিচল হক মিয়া এবং  এনায়েত কবির পাটোয়ারীর কবর জিয়ারত করেন তিনি।

এসময় তিনি বলেন, মরহুম আলহাজ্ব আনিচল মিয়া বিএনপির একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। লালমোহনে বিএনপির জন্য আনিচল মিয়ার অবদান স্বরনীয় হয়ে থাকবে। এছাড়া লালমোহন পৌরসভার সাবেক মেয়র সম্পর্কে বলেন, লালমোহনের রাজনৈতিক অঙ্গনে এনায়েত কবির অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তাঁর মৃত্যুর পর জানাযা নামাজে দল-মত নির্বিশেষে শোকার্ত মানুষের উপস্থিতি তা প্রমাণ করে। এনায়েত কবির সিনিয়র মুরুব্বীদের শ্রদ্ধা, ছোটদের স্নেহ ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতেন। পৌরবাসীর উন্নয়নে তিনি যে ভূমিকা রেখেছেন তা যুগ-যুগ ধরে মানুষ স্মরণ রাখবে। তাঁর সাথে দীর্ঘ বছরের রাজনীতির স্মৃতি আমাকে আবেগআপ্লুত করে। মহান আল্লাহ তায়ালা দুইজনকে জান্নাতুল ফেরদৌসের নসিব করুক এই দোয়া করছি,আমিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মরহুম এনায়েত কবির পাটোয়ারীর ছোট ভাই সোহেল আজিজ শাহীন, আনিচল মিয়ার ছেলে যুবদল নেতা মো. নুরনবী সুমন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজান হাওলাদারসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন