1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত
Spread the love
ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে মো. আব্দুল জলিল (৬৫) নামে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর আপন বড় ভাই মো. সহিদ (৬৬)-এর বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় পর মো. শহিদকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল জলিল সকালে তাঁর নিজ সুপারি বাগান থেকে সুপারি পাড়তে গেলে তাঁর বড় ভাই মো. সহিদ এতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও গালাগালি হয়। একপর্যায়ে বড় ভাই সহিদ ছোট ভাই জলিলের গলা সুপারি গাছের সঙ্গে গলা চেপে ধরেন। এতে আব্দুল জলিলের দম বন্ধ হয়ে মৃত্যু হয়।
নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত মো. সহিদ উভয়েই মৃত মনু মিয়ার ছেলে। তাঁরা লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়ির বাসিন্দা।
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলামকে একাধিকবার কল করলে ও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলা প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন