1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে স্বপ্নের ঠিকানায় উঠবেন ১৮০ গৃহহীন ও ভূমিহীন পরিবার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে স্বপ্নের ঠিকানায় উঠবেন ১৮০ গৃহহীন ও ভূমিহীন পরিবার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে স্বপ্নের ঠিকানায় উঠবেন ১৮০ গৃহহীন ও ভূমিহীন পরিবার

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৯৮ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে ভোলার লালমোহন উপজেলার ১৮০ গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার।

জানা যায়, লালমোহন উপজেলার ০৩টি ইউনিয়নে ও ১টি পৌরসভায় এসব ঘর তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঘরগুলোর নির্মাণ কাজে সর্বদা তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিমসহ অনান্যরা।

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের  মাধ্যমে আজ ২২মার্চ (বুধবার)  আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।

মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল জানান, এ পর্যায়ে উপজেলার ফরাজগঞ্জ ৯৭ জন, কালমা ২৪ জন, পশ্চিম চর উমেদ ৪১ জন ও পৌরসভা ১৮ জন গৃহহীন ও ভূমিহীনের মাঝে মুজিববর্ষের ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হবে। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন