1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে জীবন দিলেন দ্বিতীয় স্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে জীবন দিলেন দ্বিতীয় স্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে জীবন দিলেন দ্বিতীয় স্ত্রী

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৫৬০ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহনে স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন মো. সাথি (২৫) নামের এক গৃহবধূ। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ। এরআগে, রোববার রাতে উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে স্বামীর বাড়িতে বিষপান করেন ওই গৃহবধূ। সে ওই এলাকার মো. মাইনুদ্দিনের স্ত্রী।

জানা যায়, প্রথম স্ত্রীকে তালাক দিয়ে গত দুই মাস পূর্বে গৃহবধূ সাথিকে বিয়ে করেন তার স্বামী মাইনুদ্দিন। রোববার বিকালে ঢাকা থেকে আবারো প্রথম স্ত্রীকে বাড়িতে আনেন মাইনুদ্দিন। সেই সংবাদ শুনে মাইনুদ্দিনের দ্বিতীয় স্ত্রী সাথি তার বাবার বাড়ি থেকে এসে স্বামীর বাড়িতে বিষপান করেন। এরপর স্থানীয় লোকজন তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় গৃহবধূ সাথি।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করেছে। ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন