1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ১৮০ গৃহহীন-ভূমিহীন পরিবার পেল নিজ ঘর ও দলিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ১৮০ গৃহহীন-ভূমিহীন পরিবার পেল নিজ ঘর ও দলিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে ১৮০ গৃহহীন-ভূমিহীন পরিবার পেল নিজ ঘর ও দলিল

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৯২৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার(২২মার্চ) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একত্রে আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।

ভোলার লালমোহনে ১৮০ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার মাথা গোঁজার সম্বল নিজ ঘর ঘরের দলিল। উদ্বোধন উপলক্ষে লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর ভাষণ ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, আওয়ামীলগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা যুবলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক আনম শাহজামাল দুলাল, উপকারভোগীসহ অরো অনেকে।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ৯৭ জন, কালমা ২৪ জন, পশ্চিম চর উমেদ ৪১ জন ও পৌরসভা ১৮ জন গৃহহীন ও ভূমিহীনের মাঝে মুজিববর্ষের ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন এমপি শাওন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন