1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ২৫ কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ২৫ কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে ২৫ কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহনে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২৫ কৃষক মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমোহন উপজেলা কাযালয় থেকে এ উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন। উপকরণের মধ্যে ছিলো চারা ৪টি, পানির ঝাঝরী ১টি, ইউরিায়া ১০ কেজি, ডিএপি ৫ কেজি, এমপিও ৪ কেজি, জিপসাম ৫ কেজি, বীজ ১৫ প্যাকেট, বীজ সংগ্রহের পাত্র ৩টি, গার্ডেন নেট ১টি, সাইন বোর্ড ১টি।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন এসময় বলেন, পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এবছর লালমোহন উপজেলায় ২৫জন কৃষককে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছি। কৃষকের নিজের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ ও অতিরিক্ত সবজি বিক্রি করে নগদ অর্থ উপার্জন করার লক্ষ্যে এ প্রকল্পটি চলমান রয়েছে। এক শতাংশ জমিতে উৎপাদনের জন্য এসব উপকরণ বিতরণ করা হয়েছে। আশা করছি কৃষকগণ এতে উপকৃত হবেন। এছাড়া উপজেলা কৃষি অফিস হতে সার্বক্ষণিক বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে।

এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন, কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান সুমনসহ অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন