1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ৪৭হাজার ৯১৭ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ৪৭হাজার ৯১৭ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ৪৭হাজার ৯১৭ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে এ বছর ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামীকাল রবিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্য়ন্ত লালমোহন উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্রে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে এ উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আবু মাহমুদ তালহা‘র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ওসি তদন্ত মো. মাসুদ হাওলাদার।

সভায় জানানো হয় আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্য়ন্ত লালমোহন উপজেলার ৯টি ইউনিয়নে ২১৬টি কেন্দ্রে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর লালমোহন উপজেলায় ৬-১১ মাস বয়সী ৪৬৭১ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩৭২৪৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ব্যাপারে ইতোমধ্যে উপজেলার সবকটি ইউনিয়নে মাইকিং করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন