1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ৬ হাজার শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ৬ হাজার শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ৬ হাজার শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৩১৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

সারাদেশে তীব্র শৈত্যপ্রবাহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছিন্নমুল মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন তার নির্বাচনী এলাকার লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্থ ও অসহায় মানুষের মধ্যে ৬ হাজার কম্বল বিতরণ করেন। সোমবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে শীতার্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপী শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করেন।  এরপর ফরাজগঞ্জ ইউনিয়ন, পশ্চিম চরউমেদ ইউনিয়ন, রমাগঞ্জ ইউনিয়ন, লর্ডহাডিঞ্জ ইউনিয়ন, ধলীগৌর নগর ইউনিয়ন, চরভ‚তা ইউনিয়ন ও লালমোহন ইউনিয়নের ১৬ টি স্থানে শীত বস্ত্র বিতরণ করেন তিনি।

এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এমপি শাওন রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে গেøারী অব শ্রীনগর-৭ লঞ্চযোগে রওয়ানা হয়ে সোমবার সকালে নাজিরপুর ঘাটে নেমেই কম্বল বিতরণ শুরু করেন। ৬ হাজার কম্বলের মধ্যে এমপি শাওনের  নিজস্ব উদ্যোগে ৪ হাজার ৫শত এবং সরকারি ১ হাজার ৫শত কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন