1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শম্ভুপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়ার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন হাওলাদারের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শম্ভুপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়ার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন হাওলাদারের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শম্ভুপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়ার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন হাওলাদারের

আবদুল মান্নান তামমিম,স্টাফ রির্পোটার।। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। এরই মধ্যে সাবেক চেয়ারম্যান ও তজুমদ্দিন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব জাকির হোসেন হাওলাদারের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা দেখা দিয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জাকির হোসেন হাওলাদার দীর্ঘদিন ধরে শম্ভুপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়নসহ নানা কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয় পর্যায়ে তাঁর পরিচিতি রয়েছে বলেও জানান অনেকে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকির হোসেন হাওলাদার শম্ভুপুর ইউনিয়নকে আরও উন্নত, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে ইউনিয়নের যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়া। জাকির হোসেন হাওলাদার বলেন, আমি ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত এলাকার মানুষের কল্যাণে কাজ করেছি। জনগণ ও আমার দল চাইলে ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়ন করাই আমার প্রধান লক্ষ্য। জনগণই উন্নয়নের মূল শক্তি। তিনি আরও বলেন, আমার নেতা জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের দিকনির্দেশনা এবং দলের শৃঙ্খলা বজায় রেখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে। জাকির হোসেন হাওলাদারের দাবি, তাঁর পূর্ববর্তী দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে সরকারি ব্যবস্থাপনায় বিদেশ ভ্রমণের সুযোগ পেয়েছেন। এদিকে নির্বাচনকে সামনে রেখে শম্ভুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা বাড়ছে। তবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা, প্রার্থিতা চূড়ান্ত এবং পরবর্তী রাজনৈতিক সমীকরণের ওপরই নির্বাচনী পরিস্থিতির চূড়ান্ত রূপ নির্ভর করবে।
  • প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামমিম,স্টাফ রির্পোটার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। এরই মধ্যে সাবেক চেয়ারম্যান ও তজুমদ্দিন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব জাকির হোসেন হাওলাদারের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা দেখা দিয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জাকির হোসেন হাওলাদার দীর্ঘদিন ধরে শম্ভুপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়নসহ নানা কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয় পর্যায়ে তাঁর পরিচিতি রয়েছে বলেও জানান অনেকে।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকির হোসেন হাওলাদার শম্ভুপুর ইউনিয়নকে আরও উন্নত, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে ইউনিয়নের যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়া।

জাকির হোসেন হাওলাদার বলেন, আমি ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত এলাকার মানুষের কল্যাণে কাজ করেছি। জনগণ ও আমার দল চাইলে ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়ন করাই আমার প্রধান লক্ষ্য। জনগণই উন্নয়নের মূল শক্তি।
তিনি আরও বলেন, আমার নেতা জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের দিকনির্দেশনা এবং দলের শৃঙ্খলা বজায় রেখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে।
জাকির হোসেন হাওলাদারের দাবি, তাঁর পূর্ববর্তী দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে সরকারি ব্যবস্থাপনায় বিদেশ ভ্রমণের সুযোগ পেয়েছেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে শম্ভুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা বাড়ছে। তবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা, প্রার্থিতা চূড়ান্ত এবং পরবর্তী রাজনৈতিক সমীকরণের ওপরই নির্বাচনী পরিস্থিতির চূড়ান্ত রূপ নির্ভর করবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন