1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শশীভূষণে পুলিশ ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শশীভূষণে পুলিশ ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শশীভূষণে পুলিশ ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন 
  • প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৪৩০ বার পঠিত
Spread the love

শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন 

অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বাড়ানো ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য শশীভূষণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চরফ্যাশন স্টেশনের সমন্বয়ে অগ্নিনির্বাপণ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে ঘন্টা ব্যাপি শশীভূষণ থানা কম্পাউন্ডে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ার শুরুতে শশীভূষণ থানা কম্পাউন্ডে কৃত্রিম অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নিনির্বাপণ যন্ত্র ও পানিবাহী গাড়ির সাহায্যে কীভাবে আগুন নেভাতে হয়, বহুতল ভবনে আটকে পরা লোকজনদের স্ট্রেচার ও রশির সাহায্যে উদ্ধারসহ কীভাবে জীবন বাঁচানো যায় ও আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে পাঠানো হয় তা প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শশীভূষণে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা মহড়ায় অংশগ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের অফিসার ও কর্মীরা ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন