1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শিক্ষার্থীরাই শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে - এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শিক্ষার্থীরাই শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে - এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

শিক্ষার্থীরাই শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে – এমপি শাওন

রফিক সাদী
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৬৮ বার পঠিত
Spread the love
রফিক সাদী
ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন,দেশজুড়ে শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হয়েছে। গ্রামের স্কুলের ছাত্রছাত্রীরা এখন দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। স্মার্ট শিক্ষার্থীরাই শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।
শুক্রবার সকাল ১১টায় তজুমদ্দিন উপজেলার চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ভবন ও পাঠাগার  উদ্বোধনী এবং ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।
তিনি আরো বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে স্মার্ট বাংলাদেশের কারিগর তৈরি হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করায় আজ দেশে শিক্ষার হার বেড়েছে। মাদ্রাসায় অনার্স কোর্স চালু, কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদান এবং দাওরা হাদিসকে মাস্টার্স সমমান প্রদান করে মাদ্রাসা শিক্ষার প্রসারে বর্তমান সরকার তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।
চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরিদ, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,
সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ কিরন, উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু,থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন