1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসনা জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব‍্যবস্থা করেছেন- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসনা জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব‍্যবস্থা করেছেন- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

শেখ হাসনা জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব‍্যবস্থা করেছেন- এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৮৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলা-৩ আসনের  সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে জনগন নিরাপদে থাকে। বিএনপি জামায়াতের সময়ে দেশব্যাপী অরাজকতা আগুন সন্ত্রাসের রাজনীতির পতন হয়েছে। সাধারণ মানুষ শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আবারো নৌকায় ভোট দিতে বদ্ধপরিকর।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে লালমোহনে জেলেদের মাঝে বকণা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি এমপি শাওন আরো বলেন, মৎস্য আহোরন নিষিদ্ধ কালীন সময়ে সরকার জেলেদের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে আন্তরিকতা সাথে কাজ করছেন। শেখ হাসিনা জেলেদের দুঃখ লাগবে যে সহযোগিতা করেছেন তা অনুকরণীয়।
২৬ মে শুক্রবার সকালে উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসময় অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার রুহুল কুদ্দুস প্রমুখ। আলোচনা শেষে ৪১জন জেলের মধ‍্যে বকনা বাছুর বিতরণ করেন এমপি শাওন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন