1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক- মেজর হাফিজ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক। সন্ত্রাসের মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে দেশের অর্থ লুট করেছেন। তার সরকার যে-সব উনন্নন প্রকল্প নিয়েছেন সেসব প্রকল্পের কাজ না করে অর্থ লোপাট করেছেন এবং লুটকৃত অর্থ বিদেশে পাচার করেছেন। তার একজন মন্ত্রীর লন্ডনে ৩৬০ টি বাড়ি রয়েছে। এতে বুঝা যায় তখন দেশে উন্নয়নের নামে কি পরিমাণ লুটপাট হয়েছে।

 

বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে এবং আমরা জুলাই সনদে যে-সব বিষয়ে স্বাক্ষর করেছি সেগুলো আমরা মেনে নিবো। নতুন কোনা দাবি দাওয়া আমরা মেনে নিব না।

 

শনিবার দুপুরে ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

মেজর হাফিজ আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ছয় মাস আগে আমার মনোনয়ন কনফার্ম করেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষায় ছিলাম। গত ৩ নভেম্বর বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। দল মনোনয়ন দিয়েছে। এখন আমি লালমোহন বাসী আপনাদের কাছে আছি। তিনি উপস্থিত দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনসাধারণকে প্রশ্ন করেন বলেন, আপনারা কি আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি কি নির্বাচন করবো? উপস্থিত প্রায় অর্ধলক্ষ জনতা দুহাত উঁচিয়ে তাকে সমর্থন জানান।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল-এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, সোহেল, আজীজ শাহীন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ আরো অনেকে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন