1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র পেয়েছি-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র পেয়েছি-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র পেয়েছি-এমপি শাওন

রফিক সাদী
  • প্রকাশিত : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৮৪২ বার পঠিত
Spread the love
ভোলা-৩  (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে প্রিয় স্বদেশভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। তিনি সেদিন শত বাধা উপেক্ষা করে দেশে ফিরে এসেছিলেন বলেই আজ আমরা গনতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আর শেখ হাসিনা দিয়েছেন উন্নয়নশীল বাংলাদেশ। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তজুমদ্দিন  উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে এমপি শাওন এসব কথা বলেন।
বুধবার সকাল সাড়ে ১০ টায়
তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাষ্টার তৈয়বুর রহমানের সভাপতিত্বে তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে  আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,
শেখ হাসিনা জাতির পিতার কন্যা, এটিই তার বড় পরিচয়। তার পাওয়ার বা হারাবার কিছু নেই। যা হারানোর তা ১৫ আগস্টে হারিয়েছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর স্বাধীন- সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে বাঙালি জাতির অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র করেছিল ঘাতক গোষ্ঠী। কিন্তু পারেনি। শেখ হাসিনা রাস্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি শক্তিশালী রাস্ট্রে পরিনত করেছেন।
এসময় বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন আহমেদ, ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, আবু তাহের মিয়া, মেহেদী হাসান মিশু হাওলাদার, মো: রাসেল মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন