1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনার কল্যানে দেশে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর হয়েছে- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনার কল্যানে দেশে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর হয়েছে- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শেখ হাসিনার কল্যানে দেশে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর হয়েছে- এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৩৭১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনার সরকার বিশে^র সাথে তাল মিলিয়ে যুগ-উপযোগী শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের সফল শিক্ষা নীতির সেরা উপহার নতুন বছরে নতুন বই। দেশে শিক্ষা ক্ষেত্রে কোন বৈষম্য থাকবে না। বঙ্গবন্ধুর কন্যা বাঙালি জাতিকে নিরক্ষর মুক্ত করতে বিনামূল্যে বই বিতরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বে বহি:বিশ্বে বাঙালিরা আজ শিক্ষিত জাতির মর্যাদা পেয়েছে।

লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে ১লা জানুয়ারি বই বিতরণ উৎসব ও ‘পাঠ্যপুস্তক দিবস ২০২৩’ উপযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাছান রিমন, ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুজ্জামান মিলন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন প্রমূখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের বই বিতরণ করেন এমপি শাওন। 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন