1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে - এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে - এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে – এমপি শাওন

মনজুরুল আলম,লালমোহন 
  • প্রকাশিত : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৫ বার পঠিত
Spread the love

মনজুরুল আলম,লালমোহন 

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, গ্রাম শহরে রূপান্তরিত হয়েছে। গ্রামের নির্জন স্থানে পাকা ও বিশাল প্রশস্ত রাস্তা, স্কুল-কলেজ মাদ্রাসাসহ সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। গ্রাম দিয়ে হাঁটলে মনেই হয় না, যে গ্রামে হাঁটছি, মনে হবে শহরে হাঁটছি। যেদিকে তাকাই শুধু উন্নয়ন আর উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য নেতা ও যোগ্য নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের মাথাপিছু আয় বেড়েছে। শনিবার সকালে বনানীর বাসায় রাজধানীতে বসবাসকারী নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিনের বিশিষ্টজনদের সাথে সৌজন্য বিনিময় ও নৈশভোজের আয়োজন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজকের ডিজিটাল বাংলাদেশের সফলতা আমরা ঘরে বসেই পাচ্ছি। দেশ বিদেশে ভার্চুয়াল মিটিং, ইন্টারনেট এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা, মোবাইলের মাধ্যমে ব্যাংকিং সেবাসহ বিভিন্ন সেবা গ্রহন করছি। বর্তমান বিশ্বে মধ্যআয়ের এই বাংলাদেশ দিন দিন এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। এ সময় উপস্থিত ছিলেন- লালমোহন ও তজুমদ্দিনের বিশিষ্টজন ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন