1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
শেখ হাসিনার সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে, বলেছেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news শেখ হাসিনার সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে, বলেছেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শেখ হাসিনার সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে, বলেছেন এমপি শাওন

রফিক সাদী
  • প্রকাশিত : সোমবার, ১ মে, ২০২৩
  • ৪৯৯ বার পঠিত
Spread the love
ভোলা – ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনার সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে।
আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প ও শ্রমবান্ধব বর্তমান সরকার শ্রমিকের সার্বিক কল্যাণসাধন ও দক্ষতা বৃদ্ধিতে নিরন্তর কাজ করে যাচ্ছে। ১৮৮৬ সালের ১ মে আত্মত্যাগকারী শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শ্রমিকরা হচ্ছে উন্নয়নের চাবিকাঠি। শ্রমিকরা ভাল থাকলে উৎপাদন বাড়বে, আর উৎপাদন বাড়লে দেশের উন্নয়ন নিশ্চিত হবে। আজকের এ আধুনিক সভ্যতায় আমাদের বিলাসবহুল জীবনের পেছনে শ্রমিকদের অবদান অনেক বেশি।
সোমবার সকালে ভোলার তজুমদ্দিনে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথকভাবে মিছিল, র‌্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহণ করে। এতে বিভিন্ন সংগঠনের শ্রমিক ছাড়াও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শ্রমিক লীগের আয়োজনে আলোচনা সভায় আঃ হালিম টুটুল তালুকদারের সভাপতিত্বে ও হাসেম মহাজনের সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু,চাঁদপুর চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ,শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো: রাসেল সহ জাতীয় শ্রমিক লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন