1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সংরক্ষিত নারী আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন লালমোহনের মেয়ে খালেদা বাহার বিউটি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সংরক্ষিত নারী আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন লালমোহনের মেয়ে খালেদা বাহার বিউটি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

সংরক্ষিত নারী আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন লালমোহনের মেয়ে খালেদা বাহার বিউটি

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেলেন ভোলার লালমোহনের মেয়ে খালেদা বাহার বিউটি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। চুড়ান্ত তালিকায় ভোলা থেকে খালেদা বাহার বিউটিকে মনোনীত করা হয়।

খালেদা বাহার বিউটি লালমোহন উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা মরহুম মোখলেছুর রহমানের মেয়ে। মরহুম মোখলেছুর রহমান তৎকালীন আওয়ামীলীগের সেন্টাল কমিটির সদস্য ছিলেন। খালেদা বাহার বিউটির বিয়ে হয় নোয়াখালীতে। তার স্বামী বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক বাহার উদ্দিন খেলন। বর্তমানে তিনি নোয়াখালীর সূবর্নচর আওয়ামীলীগের সভাপতি পদে রয়েছেন। তার শ্বশুর মরহুম এডভোকেট মালেক উকিল। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের নেতা ও সাবেক স্পীকার ছিলেন।

এছাড়া খালেদা বাহার বিউটি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য,  ঢাকা সিটি করপোরেশন উত্তর (১৯,২০,২১ নং ওয়ার্ড) গুলশান বনানীর সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও শুলশান থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

এদিকে সংরক্ষিত নারী আসনে খালেদা বাহার বিউটি আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় লালমোহনে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। লালমোহন উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান কামরুল জানান, লালমোহনের আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা মরহুম মোখলেছুর রহমান মিয়াকে মূল্যায়ন করে দেশনেত্রী শেখ হাসিনা আমার ফুফুকে সংরক্ষিত নারী আসেন মনোনয়ন প্রদান করায় আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন