1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সহায়তায় স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু সানজিদা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সহায়তায় স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু সানজিদা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

সহায়তায় স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু সানজিদা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৮৬ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

জটিল রোগে আক্রান্ত শিশু সানজিদা স্বাভাবিক জীবনে ফিরতে চায়। মাত্র ৬ বছর বয়সী সানজিদার যখন খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, তখন সে বিছানায় শুয়ে দেশের হৃদয়বান মানুষের কাছে বাঁচার আকুতি জানাচ্ছে। সানজিদান ভোলার লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ডের জমাদার বাড়ির হতদরিদ্র দিনমজুর জামাল জমাদারের কন্যা।

সানজিদার পিতা জানান, জন্মের একদিন পর রিক্সা হতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় সানজিদা। এর পর ধীরে ধীরে বড় হলেও স্বাভাবিক চলাফেরা করতে পারেনি। কথা বলতে পারেনা, হাত-পা বাঁকা হয়ে যায়। হুইল চেয়ারে করে চিকিৎসকের নিকট ও বিভিন্ন জায়গায় আনা নেওয়া হয়। এ পর্যন্ত চিকিৎসার খরচ যোগান দিতেই সর্বস্বান্ত পিতা জামাল জমাদার। বর্তমানে ঢাকায় পিজি হাসপাতালের ডাক্তারদের অধীনে চিকিৎসাধীন রয়েছে সানজিদা৷ এখন সানজিদার চিকিৎসা ব্যয় বহন করা তাদের দুঃসাধ্য হয়ে পড়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন অসুস্থতা যে পর্যায়ে রয়েছে তা থেকে ভালো হওয়া সম্ভব। পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে বলেছে চিকিৎসকরা। এতে খরচ হবে কয়েক লাখ টাকা, যা তার দরিদ্র পিতা-মাতার পক্ষে জোগাড় করা অসম্ভব। সানজিদার পিতা বলেন, আমি একজন দিনমজুর মানুষ। এত টাকা আমার পক্ষে কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব নয়। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তবে আমার অবুঝ মেয়েটিকে বাঁচানো সম্ভব। সানজিদাকে সহযোগিতার জন্য তাঁর পিতার সঙ্গে যোগাযোগ করতে পারেন- বিকাশ নাম্বার ০১৯১৫৭৫২৭৬৪

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন