1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
সাংবাদিকদের উপর হামলা: নীরব নেতাদের প্রতি প্রশ্ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news সাংবাদিকদের উপর হামলা: নীরব নেতাদের প্রতি প্রশ্ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

সাংবাদিকদের উপর হামলা: নীরব নেতাদের প্রতি প্রশ্ন

রেশমা চৌধুরী 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
Spread the love
রেশমা চৌধুরী
২৭ আগস্ট ২০২৫, তজুমদ্দিন উপজেলায় থানার সামনে সাংবাদিক তুহিন দেওয়ানের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনা যখন ঘটছে, তখন প্রেসক্লাবের অনেক নেতা নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। মাঠ পর্যায়ের পত্রিকার সাংবাদিকদের জন্য এটি ভীষণ দুঃখজনক ও হতাশাজনক।
এদিকে একই দিনে রাজধানী ঢাকায়, জাতীয় প্রেসক্লাবের সামনেই আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তিনজন গণমাধ্যম কর্মী হামলার শিকার হয়েছেন। প্রশ্ন হলো—যেখানে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের নিরাপত্তা নেই, সেখানে প্রত্যন্ত অঞ্চলের মাঠ পর্যায়ের সাংবাদিকরা কতটা নিরাপদ?
আমরা অনেক সময় দেখি—সাংবাদিকদের উপর হামলার ঘটনার পর কিছু সম্পাদক বা সাংবাদিক নেতা শুধু ফেসবুকে স্ট্যাটাস দেন, কিংবা আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেন। অথচ সাংবাদিকদের বিপদে প্রকৃতভাবে পাশে দাঁড়ানোই তো নেতৃত্বের আসল পরিচয়।
কোনো অগ্নিকাণ্ডের সময় যদি দমকল বাহিনী শুধু আগুন দেখেই রিপোর্ট লিখে ফেলে, কিন্তু পানি ছিটিয়ে আগুন নেভাতে না আসে—তাহলে কি তাদের দায়িত্ব পূর্ণ হয়? সাংবাদিকদের বিপদে পাশে না দাঁড়ানো নেতাদের অবস্থাও অনেকটা তেমনই।
ঝড়ের সময় নৌকার মাঝি যদি দাঁড় ফেলে পালিয়ে যায়, তবে সেই মাঝি কখনো প্রকৃত মাঝি নয়। ঠিক তেমনি সন্ত্রাসীদের লাল চক্ষু দেখে যে নেতা নীরবতা অবলম্বন করেন, তিনি কখনোই প্রকৃত সাংবাদিক নেতা নন।
সত্যিকার নেতৃত্ব হলো সাহস, সততা আর সহকর্মীদের প্রতি আস্থার প্রতিদান। একজন প্রকৃত নেতা সেই মানুষ, যিনি সহকর্মীদের বিপদের সময় সামনের কাতারে দাঁড়ান।
আমি একজন সাংবাদিক হিসেবে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে তথ্য মন্ত্রণালয়ের নিকট জোর দাবি জানাচ্ছি—অতি দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন