1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
স্থানীয় সরকার দিবস পালনে জাতীয় উন্নয়নে মানুষের অংশগ্রহণ বাড়বে: এলজিআরডিমন্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news স্থানীয় সরকার দিবস পালনে জাতীয় উন্নয়নে মানুষের অংশগ্রহণ বাড়বে: এলজিআরডিমন্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্থানীয় সরকার দিবস পালনে জাতীয় উন্নয়নে মানুষের অংশগ্রহণ বাড়বে: এলজিআরডিমন্ত্রী

দ্বীপকন্ঠ নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৭ বার পঠিত
Spread the love

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হলে জনগণ সর্বোত্তম সেবা পাবে। জনগণ ও জনপ্রতিনিধিদের সম্পর্ককে আরো নিবিড় করার লক্ষ্যে জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ দিবস পালনে জাতীয় উন্নয়নে মানুষের অংশগ্রহণ বাড়বে।
জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা তৃণমূল মানুষের শাসন নিশ্চিত করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে হলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার বিকল্প নেই।

তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমেই শহরের সব নাগরিক সুবিধা গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। এ কারণে জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের গুরুত্ব অপরিসীম।

মন্ত্রী আরো বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার জন্য স্থানীয় সরকার বিভাগ ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা এবং শহরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করবে। এটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা ও জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যাবে।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম। এ সময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন