1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
স্বামীর কথা রাখতে ৮০ বছরের বৃদ্ধা আঁকড়ে আছেন ঝুপড়ি ঘর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news স্বামীর কথা রাখতে ৮০ বছরের বৃদ্ধা আঁকড়ে আছেন ঝুপড়ি ঘর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

স্বামীর কথা রাখতে ৮০ বছরের বৃদ্ধা আঁকড়ে আছেন ঝুপড়ি ঘর

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৪২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

৮০ বছর বয়সী বৃদ্ধা ছবরজান বিবি। তিনি একাই থাকেন একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে  কোথাও হোগলা পাতা, কোথাও ভাঙাচুরা টিন, কোথাও তেরপাল, আবার কোথাও ছেঁড়া বস্তা দিয়ে ঘরটিতে বেড়া দেওয়া। ঘরের চালায় টিন থাকলেও সেই টিনের ওপরও দেওয়া তেরপাল। এমনকি ঘরের দরজাটিও হোগলা পাতার। তবুও সেই ঘর ছাড়ছেন না বৃদ্ধা ছবরজান বিবি। ওই ঘর থেকেই শেষ বিদায় নিতে চান তিনি। জরাজীর্ণ ঘরটিই যেন ছবরজানের স্বর্গ।

তিনি ভোলার লালমোহন উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার আলী মিয়া মাতাব্বর বাড়ির মৃত সামছল হকের স্ত্রী। প্রায় পাঁচ বছর আগে মারা যান তার স্বামী। বর্তমানে বৃদ্ধা ছবরজান বিবির ৩ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। ছেলেরা দিনমজুর। মেয়েরা থাকেন স্বামীর বাড়ি  ছেলেদের ঘরে আশ্রয় নিতে পারলেও তাদের ঘরে যাচ্ছেন না বৃদ্ধা ছবরজান বিবি।

তিনি জানান, আমার স্বামী মারা যাওয়ার সময় বলে গেছেন এই ঘরেই থাকতে। এই ঘরে থেকেই মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন তিনি। তাই কষ্ট হলেও ভাঙাচুরা জরাজীর্ণ ঘরটিতেই থাকছি। বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি পড়ে। তবুও স্বামীর কথা রাখার চেষ্টা করবো। আল্লাহ হায়াৎ শেষ করলে এই ঘরের মধ্যেই মারা যাবো। তবুও মরণ পর্যন্ত স্বামীর রেখে যাওয়া ঘর ছেড়ে কোথাও যাবো না।

বৃদ্ধা ছবরজান বিবির ছোট ছেলে আব্দুল খালেক বলেন, আমরা দিনমজুরি করলেও আমাদের মোটামুটি ভালো ঘর রয়েছে। মাকে আমাদের ঘরে আসতে বললেও তিনি আসেন না  বাবা নাকি মৃত্যুর আগে মাকে বলে গেছেন ওই ঘরে থাকতে। যার জন্য তিনি ওই ঘর ছেড়ে কোথাও যান না। তবে আমি এবং পরিবারের সদস্যরা তিন বেলা মাকে ওই ঘরে নিয়ে খাবার দিই। এছাড়া মা বয়স্ক ভাতা পান। ওই ভাতার টাকা দিয়ে তিনি প্রয়োজনীয় ওষুধ কিনেন।

ওই বৃদ্ধার নাতি মো. জীবন জানান, নানি নানার কথা রাখতে ঝুপড়ি ঘরটিতেই থাকেন  বহুবার তাকে সেখান থেকে মামাদের ঘরে থাকার জন্য বলা হয়েছে। তবে তিনি কোনোভাবেই নানার রেখে যাওয়া ঘর ছাড়ছেন না। তাই মামারা বাধ্য হয়ে সেখানেই নানিকে নিয়মিত খাবার-দাবার দিচ্ছেন। নানার কথার মর্যাদা দিতেই নানি অনেক কষ্ট হওয়ার পরও ভাঙাচুরা ঘরটিতেই দিন পার করছেন।

কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছাদেক বলেন, ওই বৃদ্ধা সরকারিভাবে একটি বয়স্ক ভাতা পাচ্ছেন। এছাড়া শুনেছি স্বামীর কথা রাখতেই বৃদ্ধা ছবরজান বিবি ঝুপড়ি ঘর থেকে কোথাও যান না। তার ছেলেরা মোটামুটি সচ্ছল রয়েছে। তিনি চাইলে ছেলেদের ঘরে থাকতে পারেন।

লালমোহন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ জানান, এই মুহূর্তে সরকারিভাবে জমি আছে-ঘর নেই প্রকল্পটি বন্ধ রয়েছে। তবে ভবিষ্যতে ওই প্রকল্পটি চালু হলে তাকে নতুন করে একটি ঘর নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন