1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে-এমপি শাওন

মাহমুদ লিটন, লালমোহন 
  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৪৪১ বার পঠিত
Spread the love

মাহমুদ লিটন, লালমোহন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট্র। আর এই স্মার্ট রাষ্ট্রের প্রতিটি নাগরিককে পরিণত করা হবে জনসম্পদে। ইতোমধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ শুরু করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। শনিবার সকালে ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মার্ট কর্মসংস্থান মেলা উদযাপন উপলক্ষে প্রস্থুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মাটি আর মানুষের শক্তিকে কাজে লাগিয়ে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন এখন পূরণ করছেন তারই কন্যা শেখ হাসিনা। তার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখররুল আলম হাওলাদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন