1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুমকিতে বিএনপির বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুমকিতে বিএনপির বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুমকিতে বিএনপির বিক্ষোভ মিছিল

 পটুয়াখালী প্রতিনিধি।।
  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৩৯ বার পঠিত
Spread the love

 পটুয়াখালী প্রতিনিধি।।

২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে বিক্ষোভ ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুরাদিয়া বোর্ড অফিস বাজার এলাকায় মুরাদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারিকুল ইসলাম।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জুয়েল, দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল গাজী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কে এম সারোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হাসান, মুরাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ খোকন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান এবং সাধারণ সম্পাদক নুর ইসলাম হাওলাদার।

এ সময় মুরাদিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি মুরাদিয়া বোর্ড অফিস বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন