1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
৪৩ বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা পটুয়াখালীতে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ৪৩ বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা পটুয়াখালীতে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

৪৩ বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা পটুয়াখালীতে

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৪২৮ বার পঠিত
Spread the love

পটুয়াখালীর কলাপাড়ায় ৪৩ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে রাডার স্টেশন। সোমবার ১৫ এপ্রিল জেলা শহরের তাপমাত্রা রেকর্ড হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার ১৬ এপ্রিল তাপমাত্রা কিছুটা কমে কলাপাড়ায় ৩৮ দশমিক ৪ এবং পটুয়াখালী শহরে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। বাতাসের আর্দ্রতা ৪৩ থেকে ৫৬ শতাংশে ওঠানামা করছে।

জেলায় গত এক সপ্তাহ ধরে বেড়েই চলছে গরমের তীব্রতা। বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। গরমে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রচন্ড খরতাপে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে গেছে। গরমে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তপ্ত রোদে বড় দুশ্চিন্তায় রয়েছেন মৌসুমী শাক-সবজী ও রবিশস্য চাষিরা।

এদিকে কুয়াকাটায় আগত পর্যটকরা ভ্যাপসা গরমে হাসপাস করছেন। একটু স্বস্তি পেতে অনেকেই ছুটছেন নদীর পাড়, গাছতলা কিংবা ডাব ও ঠাণ্ডা শরবতের দোকানে। কমেছে সৈকতে পর্যটকের সংখ্যা। হাসপাতাগুলোতে বেড়েছে গরমে পানিশূন্যতা জনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস বলছে, দুই এক দিনের মধ্যে এসব এলাকায় বৃষ্টি হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন