1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
৪৯ বছর পর তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম চালু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ৪৯ বছর পর তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম চালু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

৪৯ বছর পর তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম চালু

রফিক সাদী
  • প্রকাশিত : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২১৯ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলার তজুমদ্দিন উপজেলার একমাত্র সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার ৪৯ বছর পর অবশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাম সেবা। দীর্ঘদিন পর হলেও এই সেবা চালু হওয়ায় সবার মাঝে আনন্দ বিরাজ করছে। খুশি উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রান্তিক মানুষও। সরকার নির্ধারিত ফি প্রদান করে অফিস চলাকালীন সময়ে যে কেউ এই সেবা গ্রহণ করতে পারবেন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম সেবাটি উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম খান।

হাসপাতাল সূত্র জানায় জায়,তজুমদ্দিন বাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯৭৪ সালে তৎকালীন সরকার হাসপাতালটি স্থাপন করেন। প্রথমদিকে ৩১শয্যাবিশিষ্ট থাকলেও এলাকার মানুষের স্বাস্থ্য সেবাকে আরও বেগবান করার লক্ষ্যে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর সার্বিক সহযোগিতায় আওয়ামী লীগ সরকার এটিকে ৫০ শয্যায় উন্নতিকরণ করেন।

হাসপাতালে সেবা নিতে আসা তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ফাতেমা বেগম বলেন, মা ও শিশুর স্বাস্থ্য সেবায় আমাদের আল্ট্রাসনোগ্রাম প্রয়োজন হলে বাইরে থেকে অর্থ্যাৎ কোন বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক থেকে অনেক টাকা দিয়ে করতে হতো। এখন হাসপাতালে সেবাটি চালু হওয়ায় আমরা ভীষণ উপকৃত হবো।

তজুমদ্দিন উপজেলা সদর চাঁদপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ এবং উপজেলা  ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ তুহিন তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম সেবা ছিল না। সেটিও আজ চালু হলো। আশা করছি আল্ট্রাসনোগ্রাম সেবা চালুর মাধ্যমে হাসপাতালটি সেবার মানের দিক থেকে আরও এক ধাপ এগিয়ে গেল। সেই সঙ্গে বর্তমান সরকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করছেন তারই প্রতিফলন এটি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম খান বলেন, উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার বাস্তবায়নে আমাদের জন্য এটি একটি মাইলফলক হয়ে থাকবে।

তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল বলেন, আওয়ামীলীগ সরকার জনগণের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এমপির নূরনবী চৌধুরী শাওনের মাধ্যমে আমরা সেই জনসেবা নিশ্চিত করছি। চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতায় প্রান্তিক পর্যায়ে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন