1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
৫৬ বাংলাদেশি ৬ ট্রলারসহ ধরে নিয়ে গেল আরাকান আর্মি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ৫৬ বাংলাদেশি ৬ ট্রলারসহ ধরে নিয়ে গেল আরাকান আর্মি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

৫৬ বাংলাদেশি ৬ ট্রলারসহ ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কামরুন তানিয়া, কক্সবাজার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পঠিত
Spread the love

কামরুন তানিয়া, কক্সবাজার

বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় কক্সবাজারের টেকনাফ থেকে ৬টি মাছ ধরার ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সেন্টমার্টিনের স্থানীয় ট্রলার মালিক ও জেলেদের অভিযোগ, সেন্টমার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে জিম্মি করে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে আরাকান আর্মিরা ৬টি ট্রলার নিয়ে যায়।  ৬টি ট্রলারে ৫৬ জন মাঝি-মাল্লা ছিল।

টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির জানান, সাগর থেকে মাছ শিকার করে বাড়িতে ফিরে আসা জেলেদের মাধ্যমে ৬টি ট্রলার ধরে নিয়ে যাওয়ার খবরটি জানতে পেরেছি। পরে সংবাদটি সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন জানান, ৬টি ট্রলারসহ ৫৬ জন জেলেকে মিয়ানমার বাহিনী ধরে নিয়ে গেছে। যা আমাকে কোস্টগার্ড জানিয়েছে। পরবর্তীতে জানতে পারব ট্রলার বা জেলেরা কী টেকনাফের না বাহিরেরও কেউ আছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন