1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তালতলীতে উপজেলা ও কলেজ ছাত্রলীগে কমিটির জন্য সিভি আহ্বান জেলা ছাত্রলীগের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তালতলীতে উপজেলা ও কলেজ ছাত্রলীগে কমিটির জন্য সিভি আহ্বান জেলা ছাত্রলীগের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তালতলীতে উপজেলা ও কলেজ ছাত্রলীগে কমিটির জন্য সিভি আহ্বান জেলা ছাত্রলীগের

মোস্তাফিজ, তালতলী
  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৪৬০ বার পঠিত
Spread the love
মোস্তাফিজ, তালতলী
বরগুনার তালতলীতে ৬ বছর পরে উপজেলা ও কজেল ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি ও নতুন কমিটি গঠনের জন্য সভাপতি ও সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে জেলা ছাত্রলীগ। আগামী ১০ দিনের মধ্যে জেলা ছাত্রলীগের কার্যালয়ে এই সিভি জমা দিতে হবে। তবে পুরাতন কমিটি বিলুপ্ত করা হয়নি।
শনিবার(০৭ অক্টোবর)রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি ও গতিশীল করা জন্য তালতলী উপজেলা ও সরকারী কলেজ শাখার সভাপতি ও সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত (সিভি) আহ্বান করা যাচ্ছে। কমিটিতে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আগামী ১০ দিনের মধ্যে জেলা ছাত্রলীগের দপ্তর সেলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। এদিকে গত ২০১৮ সালের ৯ এপ্রিল মাসে তালতলী উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি হয়। পরে ২০২২ সালের ১৬ জুলাই পূণার্ঙ্গ কমিটি হলেও কলেজ ছাত্রলীগের কোনো কমিটি ছিলো না। তবে দীর্ঘ প্রায় ৬ বছর প্রতিক্ষার পর উপজেলা ও কলেজ ছাত্রলীগের নতুন পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত চাওয়ায় নেতাকর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়,ফের উজ্জীবিত হন তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরণের পোস্ট দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন