1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পদ্মার ভাঙনে বিপর্যস্ত মাঝিরঘাট পরিদর্শনে পানি ও সেতু সচিব - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পদ্মার ভাঙনে বিপর্যস্ত মাঝিরঘাট পরিদর্শনে পানি ও সেতু সচিব - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পদ্মার ভাঙনে বিপর্যস্ত মাঝিরঘাট পরিদর্শনে পানি ও সেতু সচিব

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান এবং সেতু সচিব মাঈনউদ্দিন আবদুল নূর।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে তারা স্পিডবোর্ডযোগে ভাঙন কবলিত জিরো পয়েন্ট, পুরাতন ফেরিঘাটসহ আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহমিনা বেগম ও জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় ।

পরিদর্শনের সময় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা শতাধিক স্থানীয় নারী-পুরুষ “স্থায়ী বেড়িবাঁধ চাই”, “আমাদের দাবি মানতে হবে”—এমন স্লোগানে মুখর হয়ে ওঠেন। ভাঙনে সর্বস্ব হারানো মানুষগুলো তাদের আর্তনাদে সচিবদের দৃষ্টি আকর্ষণ করেন।

ভাঙনে ঘর হারানো মাঝিরঘাট এলাকার বাসিন্দা মো. রাসেল ফকির কান্নাজড়িত কণ্ঠে বলেন, “রাতের আঁধারে আমাদের ঘর ভেঙে নদীতে নিয়া গেল। বাচ্চাগো নিয়া কোথায় থাকমু? কয়দিন বালুর বস্তা ফেলে ছবি তুলা হয়, কিন্তু বাঁধ হয় না। আমরা চাই স্থায়ী বেড়িবাঁধ।”

একই এলাকার রাশেদা বেগম বলেন, “প্রতিবার লোক আসে, দেখে যায়, কিন্তু কাজ হয় না। আমরা আর চাই না আশ্বাস, চাই কাজ। নদী নিয়া গেছে জমি, ঘর, এখন মানুষ নিয়া যাবে!”

আরেক বাসিন্দা বাচ্চু মাদবর বলেন, “এই এলাকায় কবে যে টেকসই বাঁধ হবে, কে জানে। প্রতিবারই একই কথা শুনি। আমরা চাই এবার শেষ সিদ্ধান্ত নিক সরকার। না হলে আমরা সবারে লইয়া সড়কে নামবো।”

পানি সম্পদ সচিব নাজমুল আহসান সাংবাদিকদের জানান, “এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে। স্থানীয়দের ক্ষয়ক্ষতি বিবেচনায় দ্রুত প্রকল্প বাস্তবায়ন করা হবে। অস্থায়ী সমাধান নয়, স্থায়ী প্রতিরোধই হবে লক্ষ্য।”

স্থানীয়রা জানান, কিছুদিন আগেই প্রায় ২০০ মিটার রক্ষা বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে বহু ঘরবাড়ি, দোকানপাট এবং কৃষিজমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন মানুষজন।

সচিবদের এই পরিদর্শনে এলাকাবাসীর মধ্যে কিছুটা আশার সঞ্চার হলেও তারা দ্রুত বাস্তব পদক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য—“প্রতিশ্রুতি নয়, এবার চাই প্রতিরোধ।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন