1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে মিয়ানমার থেকে আসা বিপুল পরিমান অবৈধ মালামাল ভর্তি একটি কার্গো জাহাজ জব্ধ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে মিয়ানমার থেকে আসা বিপুল পরিমান অবৈধ মালামাল ভর্তি একটি কার্গো জাহাজ জব্ধ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে মিয়ানমার থেকে আসা বিপুল পরিমান অবৈধ মালামাল ভর্তি একটি কার্গো জাহাজ জব্ধ

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২০৩ বার পঠিত
Spread the love
পটুয়াখালীর বাউফলে এমবি জাহানারা এন্টার প্রাইজ নামে বিপুল পরিমান অবৈধ মালামাল ভর্তি একটি কার্গো জাহাজ বন্ধ করো হয়েছে।
 বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে উপজেলার বানিজ্য বন্দর কালাইয়া ধানের হাট এলাকায় নোঙর করা অবস্থায় বাউফল থানার পুলিশ জাহাজটিকে আটক করে।
জাহাজটিতে বিপুল সংখ্যক বস্তাভর্তি সুপারি, পপি বীজ , ড্যাবস্যার, অজ্ঞাত রাসয়নিক দ্রব্য দেখা যায়। ধারনা করা হচ্ছে বস্থায় এসবের আড়ালে মাদকদ্রব্য থাকতে পারে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে কালাইয়া বন্দরের ধানেরহাট এলাকা দিয়ে পাচারকারী একটি চক্র মিয়ানমার থেকে বঙ্গোপসাগর হয়ে আসা বিভিন্ন মালামাল ও মাদকদ্রব্য দেশের বিভিন্ন এলাকায় পাচার করে থাকে।  নিরাপদ রুট হিসেবে বানিজ্য বন্দর কালাইয়াহাটের বিভিন্ন পয়েন্টে জাহাজ ও মাছ ধরার ট্রলার নোঙর করে মাদকসহ বিভিন্ন মালামাল পাচার করে আসলেও অজ্ঞাত কারণ আর অসাধু রাজনৈতিক রাগভবোয়ালসহ প্রশাসনের লোকজন জড়িত থাকায় ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছিল সঙ্গবদ্ধ ওই চক্রটি। গতরাতে পাচারের উদ্দেশে মালামাল নিয়ে আসা ওই জাহাজটি নোঙর করছে টের পেয়ে বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি ইয়াছিন ও স্থানীয় আনোয়ার নামে একজন মিলে স্থানীয় লোকজনের সহায়তায় জাহাজের লোকজনকে চ্যালেঞ্জ করে ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে জাহাজটিকে আটক করে।
স্থানীয়দের অভিযোগ খবর পেয়ে পুলিশ আসার তড়িঘড়িতে জাহাজ থেকে একটি কাবার্ডভ্যনে ভর্তি করে অনেকগুলো বস্তা মালামাল কালাইয়া-বগা সড়কপথে নিয়ে যাওয়া হয়েছে। ঘাটে আংশিক লোড করা রয়েছে ঢাকা মেট্রো-ট ১১৬৭১৯ নামে অপর একটি কাবার্ডভ্যান। এছাড়া পাশে একই উদ্দেশে প্লেজ করা রয়েছে চট্টমেট্রো-ট ১১ ৫৪৮৬ নামে আরো একটি কাবার্ডভ্যান। স্থানীয় মধু মেম্বরের ছেলে উত্তম, আশিক, ব্যবসায়ি জয়দেবসহ একটি চক্র এই পাচার কাজের সঙ্গে জড়িত।
নজরদারিতে থাকা বাউফল থানার এসআই মো. খোকন জানায়, সটকে পড়ায় জাহাজ বা কাবার্ডভ্যানের কাউকেই আটক করা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উর্ধ্বতন লোকজনের পরীক্ষা নীরিক্ষা ছাড়া জাহাজটিতে বস্থাভর্তি কি কি আছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে সুপরি,পপি বীজ, সার জাতীয় পদার্থ দেখা যাচ্ছে। বস্তাতেও ভিনদেশি ভাষায় লেখা ও লোগো অঙ্কিত রয়েছে।
দুপুর আড়াইটা নাগাদ কার্গোজাহাজ থেকে বস্তাভর্তি মালগুলো খালাস করে কাবার্ডভ্যানে তুলে বাউফল থানায় নেয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ আতিকুজ্জামান বলেন মালামাল পরীক্ষা করে কাগজপত্র যাচাই করে আইন অনুযায়ী  ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন