
এইচ.এম.এরশাদ, বোরহানউদ্দিন
ভোটারদের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দেওয়া এবং এলাকার দীর্ঘদিনের অবহেলিত উন্নয়নমূলক কাজগুলো ত্বরান্বিত করার প্রত্যয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ ও প্রগতিশীল সমাজকর্মী সাংবাদিক কবির হোসেন।
এলাকার সাধারণ মানুষের মাঝে ইতোমধ্যে তিনি একজন সৎ, পরোপকারী ও জনবান্ধব ব্যক্তিত্ব হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
সাংবাদিক কবির হোসেন বড়মানিকা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এক সম্ভ্রান্ত ও সম্মানিত পরিবারের সন্তান। তাঁর বাবা নাজিমুদ্দিন এলাকার একজন অত্যন্ত সম্মানিত ও মুরুব্বি ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে পরিচিত। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় কবির হোসেন ছোটবেলা থেকেই সততা, ন্যায়পরায়ণতা এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর শিক্ষা পেয়ে আসছেন।
পেশাগত জীবনে তিনি সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি
বোরহানউদ্দিন আঞ্চলিক প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার সুবাদে তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা খুব কাছ থেকে দেখেছেন এবং গণমাধ্যমের জোরালো ভূমিকার মাধ্যমে তা তুলে ধরেছেন। শুধু কলম সৈনিক হিসেবেই নয়, বরং মাঠপর্যায়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকাবাসীর মন জয় করেছেন। করোনাকালীন সহায়তা, এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে ভূমিকা রাখা এবং বিভিন্ন উন্নয়নমূলক ও জনহিতকর কাজে তাঁর সরব উপস্থিতি রয়েছে। বড় মানিকা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ ভোটার ও যুবসমাজের সাথে কথা বলে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এমন একজন সৎ, শিক্ষিত ও তরুণ নেতৃত্ব খুঁজছিলেন যিনি ওয়ার্ডের প্রতিটি মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াবেন এবং সরকারি সুযোগ-সুবিধাগুলো স্বচ্ছতার সাথে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন। সাংবাদিক কবির হোসেনের প্রার্থী হওয়ার খবরে ওয়ার্ডবাসীর মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে। এ বিষয়ে সম্ভাব্য প্রার্থী সাংবাদিক কবির হোসেন জানান, “আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের সেবা করার চেষ্টা করছি। বড়মানিকা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকাসক্তিমুক্ত এবং মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। নির্বাচিত হলে জনগণের অধিকার রক্ষা ও এলাকার সার্বিক উন্নয়নে আমার জীবন উৎসর্গ করব।