1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় সাড়ে তিন কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় সাড়ে তিন কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মনপুরায় সাড়ে তিন কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা 
  • প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহউদ্দিন,মনপুরা 
ভোলার মনপুরায় জেলের জালে ধরা পড়েছে সাড়ে তিন কেজি ওজনের দুইটি রাজা ইলিশ। পরে মাছ দুইটি নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
রোববার শেষ বিকেলে উপজেলা থেকে বিচ্ছিন্ন ঢালচর শরিফ ব্যাপারীর মৎস্য আড়তে মাছ দুইটি নিয়ে আসেন জেলে রফিক মাঝি। পরে নিলামে মাছ দুইটি ১৫ হাজার টাকায় ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী ফরহাদ হাওলাদার।
সোমবার দুপুরে ঢাকার লঞ্চে মাছ দুইটি কাওরান বাজার পাইকারি মৎস্য আড়তে  পাঠানো হয়েছে বলে জানান মৎস্য ব্যবসায়ী শরিফ।
জেলে রফিক মাঝি জানান, মেঘনায় মাছ শিকারের সময় অন্যান্য মাছের সাথে দুইটি বড় ইলিশ ধরা পড়ে। পরে মাছ দুইটি আলাদা করে শরিফ ব্যাপারির মৎস্য আড়তে নিলামে বিক্রি করেন।
মৎস্য ব্যবসায়ী শাহাবুদ্দিন তালুকদার জানান, তিনি সহ কয়েকজন মৎস্য ব্যাপারি অংশগ্রহন করে। পরে ফরহাদ হাওলাদারের মৎস্য আড়তের কর্মচারী মাছ দুইটি কিনে নেন। মাছ দুইটি সোমবার ঢাকার কাওরান বাজারে পাঠানো হবে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা মৎস কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্তু কুমার অপু জানান, মেঘনায় বড় সাইজের ইলিশ ধরা পড়া স্বস্তির খবর। সামনে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন