1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সিগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশে লিফলেট বিতরণ করলেন মোশারফ হোসেন পুস্তি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সিগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশে লিফলেট বিতরণ করলেন মোশারফ হোসেন পুস্তি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মুন্সিগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশে লিফলেট বিতরণ করলেন মোশারফ হোসেন পুস্তি

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে পৌঁছে দিতে এবং আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র পক্ষে জোরালো জনমত গঠনে মুন্সীগঞ্জে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন পুস্তি।
 ১৪ই নভেম্বর রোজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীঞ্জের সদর উপজেলার হাতিমারা বাজার সহ বিভিন্ন এলাকায়  অনুষ্ঠিত এই গণসংযোগে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়। মুন্সীগঞ্জ-৩ আসনের স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনমুখী আগ্রহ সৃষ্টি এবং তাদের ভোটকেন্দ্রমুখী করার আহ্বান জানানো হয় এই প্রচারণায়। পাশাপাশি, তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে দলের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   মোশারফ হোসেন পুস্তি। তিনি বাজারের বিভিন্ন যানবাহন চালক, পথচারী, স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মাঝে ৩১ দফার তাৎপর্য সম্বলিত লিফলেট বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন