1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে দিনমজুরের ভোগদখলীয় জমি জবর দখল করে রাতের আধারে ঘর উত্তোলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে দিনমজুরের ভোগদখলীয় জমি জবর দখল করে রাতের আধারে ঘর উত্তোলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে দিনমজুরের ভোগদখলীয় জমি জবর দখল করে রাতের আধারে ঘর উত্তোলন

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের উত্তর পশ্চিম চরমোল্লাজী গ্রামের এক নিরিহ দিনমজুরের ভোগদখলীয় জমি জবর দখল করে রাতের আধারে ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে একই এলাকার প্রভাবশালী মৃত মো. মুজাম্মেল হকের ছেলে মোঃ মজিবল হক (৫০) তার  ছেলে মোঃ  আল আমিন  (৩০)  স্ত্রী কুলছুম (৪৫) এর বিরুদ্ধে।

অসহায় দিনমজুর ইব্রাহিম অভিযোগ করে বলেন, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা এলাকার হাজী সেরাজল হক ১৯৬৫ইং সনে ধলীগৌরনগর ইউনিয়নের, জেএল-৫১, চরমোল্লাজী মৌজার এসএ ২২৮ নম্বর খতিয়ান এবং জমাখারিজ খতিয়ান ৪৮৩ এর ২৫৪  নম্বর দাগ ভূক্ত ৭৪  শতাংশ জমি খরিদ সুত্রে মালিক হয়ে  ভোগ দখল করে  আসছি। উক্ত জমির খরিদ সূত্রে মালীক হাজী সেরাজল হকের  মৃত্যুর পর  তার  ওয়ারিশ সুত্রে মালিক হয়ে  বড় ছেলে মো. কাজল মিয়া উক্ত খতিয়ান ও দাগ ভূক্ত  ৪০ শতাংশ জমি ভোগ দখল করে আসছেন এবং ওই জমি কাজল মিয়া তার ছেলে মো. ইব্রাহিমের নামে নামজারী, জমাখারিজ ও খাজনা পরিষদ করেন। আমি  ইব্রাহিম ওই জমি দীর্ঘ কয়েক বছর যাবৎ ভোগদখল করে শান্তি পূর্ন ভাবে বসবাস করে আসছি। কিন্তু আমার সামান্য জমিটুকুর প্রতি লোলুপ দৃষ্টি পরে জমির পাশ্ববর্তী বসবাসরত প্রভাবশালী ভূমি দস্যু মো. মজিবল হক গংদের।

ওই দখলীয় জমিতে গত শুক্রবার (১৬ জানুয়ারী) গভীর রাতে সকলে ঘুমিয়ে পড়লে মজিবল অবৈধ ভাবে ঘর উত্তোলনের  চেষ্টা করলে আমি মো. ইব্রাহিম জানতে পেরে ওই রাতেই  লালমোহন থানায় অভিযোগ দায়ের করলে রাতে পুলিশ এসে অবৈধ  ঘর উত্তোলন বন্ধ করে দেয়।

মো. ইব্রাহিম আরো বলেন, উক্ত জমির বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্যব্যক্তিবর্গ একাধিকবার  ফয়সালায় বসলে মজিবল কোন কাগজপত্র দেখাতে না পারায়, তাকে জবর দখল থেকে বিরত থাকতে ফয়সালা করে দেন। মজিবল তা উপেক্ষা করে জবর দখলের চেষ্টা করছেন এবং সোমবার গভীর রাতে পুলিশের বাধা সত্বেও ঘর উত্তেলন করেন। আমি আসহায় গ গরীব মানুষ তাই বিষয়টি প্রশাসনের নিকট জুলুমকারী মজিবল গংদের বিরুদ্ধে তদন্তপূর্বক  সঠিক বিচার দাবী করছি।

এ বিষয়ে অভিযুক্ত মো. মজিবল হক গভীর রাতে ঘর উত্তোলনের সত্যতা স্বীকার করে  বলেন, আমার কাছে  উক্ত জমির কোন কাগজপত্র নেই, তবে মোস্তফা বেপারীর নামে ওই জমির ডিসিআর আছে সে আমাকে স্ট্যাম্প দিবে।

উক্ত বিষয়ে লালমোহন থানার এএস আই  মো. রাকিব  বলেন,, শুক্রবার রাতে অবৈধ ভাবে ঘর উত্তোলন সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ইব্রাহিম নামের এক ব্যক্তি। সে অভিযোগের আলোকে আমরা সরেজমিনে যায় এবং ঘর উত্তোলনের কাজ বন্ধ করে দিই। গতকাল রাতে আবার ঘর উঠিয়েছে বিষয়টি শুনে ওসি স্যারকে বলেছি। ওসি স্যার বলেছে জায়গা জমির সমস্যার বিষয়টি আদলতের কাজ। ইব্রাহিমকে বলেছি আদালতের মাধ্যমে ১৪৪/১৪৫ নিষেধাজ্ঞা জারী করে নিয়ে আসতে। আদালত যে নির্দেশ দিবে আমরা সে মোতাবেক কাজ করবো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন