1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে লালমোহনে ভারতীয় নাগরিক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে লালমোহনে ভারতীয় নাগরিক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে লালমোহনে ভারতীয় নাগরিক আটক

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২০২ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহন উপজেলায় সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে হরি রঞ্জন দাস ওরফে সোনা মাঝি নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙাশিয়া আবাসন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হরি রঞ্জন দাস ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হারুয়া ব্লকের অক্ষয় নগর এলাকার জামিনী দাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙাশিয়া এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তার কাছে কোনো পাসপোর্ট-ভিসা পাওয়া যায়নি। এরপর তাকে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে সাগরপথে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন