1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
অর্থ হাতানোর অভিযোগ গ্রাম আদালতের সহকারীর বিরুদ্ধে অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news অর্থ হাতানোর অভিযোগ গ্রাম আদালতের সহকারীর বিরুদ্ধে অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অর্থ হাতানোর অভিযোগ গ্রাম আদালতের সহকারীর বিরুদ্ধে অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে জেলেদের নামে জেলে কার্ড করিয়ে দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সহকারীর বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের সহকারী মো: রুবেল এর বিরুদ্ধে।
পশ্চিম চরউমেদ  ইউনিয়ন ৫নং ওয়ার্ডের আরিফ হোসেন বেল্লাল অভিযোগ করে বলেন, আমার কাছ থেকে গ্রাম আদালতের সহকারী মো: রুবেল ১৩ জন জেলের কার্ড করিয়ে দিবে বলে ২৬ হাজার টাকা নেন। জনপ্রতি ২হাজার করে টাকা তাকে প্রদান করি।
বেল্লাল আরো বলেন, টাকাগুলো আমি নিজে এবং আমার মায়ের মাধ্যমে রুবেলের কে দিয়েছি। যাদের কার্ডের জন্য টাকা দিয়ছি, তাদের নামে কার্ড না হওয়ায় টাকা ফেরত চাচ্ছেন তারা। তাই রুবেলের কাছে আমি ও মা একাধিকবার টাকা ফেরত আনার জন্য গেলেও সে এখন আর আমাদেরকে পাত্তা দেয়না।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, গ্রাম আদালতের প্রকল্পটি অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এরপরও ইউনিয়ন পরিষদে বসে থেকে বিভিন্ন নিবন্ধন, কার্ডসহ নানা সুবিধার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন রুবেল।
এ বিষয়ে জানতে চাইলে পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের সহকারী মো: রুবেল বলেন, আমি বেল্লালের কাছ থেকে কোনো টাকা নেইনি।
এদিকে বেলালের সাথে টাকা নেয়ার বিষয়ে রুবেলের কথোপকথনের একটি রেকর্ড সাংবাদিকের এসে পৌঁছেছে। যেখানে জেলে কার্ড করিয়ে দেয়ার নামে অর্থ নেয়ার বিষয়টি কথোপকথনের মধ্যে উল্লেখ রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন