1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আইন হাতে তুলে নেবেন না, অপরাধে জড়িত হলে দায় বিএনপি নিবে না– মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আইন হাতে তুলে নেবেন না, অপরাধে জড়িত হলে দায় বিএনপি নিবে না– মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আইন হাতে তুলে নেবেন না, অপরাধে জড়িত হলে দায় বিএনপি নিবে না– মেজর হাফিজ

রফিক সাদী
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৯ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক এমপি, মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী দুঃশাসনে ১৬ বছর অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে। আওয়ামী লীগের দলীয় প্রধান সহ যারা নির্যাতন ও জুলুমের সাথে জড়িত ছিল, তারা অনেকে পালিয়ে গেছে। জুলাই -আগস্ট এর গনহত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। তিনি নেতা- কর্মিদের উদ্দেশ্যে বলেন, আইন কেহ হাতে তুলে নেবেন না। যারা ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তাদের প্রত্যেককে আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা নেয়া হবে। দলের নাম ভাঙ্গিয়ে কেহ অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধেও কঠোন ব্যবস্থা নেওয়া হবে। আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছে দিতে চাই।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে চাচড়া, শম্ভুপুর ও সোনাপুরে পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানের আরো বক্তৃতা করেন,  সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি মাওঃ আঃ হালিম জাহাঙ্গীর, চাদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন জুলফিকার, চাচড়া বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সম্পাদক আবুল কালাম নিরব, শম্ভুপুর (দক্ষিণ)  বিএনপি সভাপতি আলমগীর খোকন,শম্ভুপুর (উত্তর)  বিএনপির সভাপতি গোলাম সরোয়ার,উপজেলা যুবদল আহবায়ক হাসান সাফা পিন্টু, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন