1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আওয়মীলীগ কেবল ভারতের স্বার্থ রক্ষা করেছে - মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আওয়মীলীগ কেবল ভারতের স্বার্থ রক্ষা করেছে - মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আওয়মীলীগ কেবল ভারতের স্বার্থ রক্ষা করেছে – মেজর হাফিজ

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, আওয়মীলীগ হত্যা, গুম লুণ্ঠন ইত্যাদি করে এদেশের মেরুদন্ড ভেঙে দিয়েছে। আর একটা কাজ করেছে কেবল ভারতের স্বার্থ রক্ষা করেছে। আজব আজব বৈষম্যমূলক আইন ভারতের সঙ্গে করেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এদেশের ছাত্র সমাজ বিএনপি ও অন্যান্য রাজনৈতিকদল যখন রাজপথে নেমে আসে তখন শেখ হাসিনা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এখন তাদের মানিলন্ডারিং এর জন্য আন্তর্জাতিক ভাবে বিচার শুরু হয়ে গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে লালমোহন ইসলামিয়া আলিয়া মাদ্রাসার মাঠে লালমোহন উপজেলা আলিয়া মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরো বলেন, নির্বাচনি সহিংসতা এদেশে সূচনা করেছে শেখ হাসিনা। যেটা তিনি গত ১৬ বছর সকল নির্বাচনে চালিয়ে গেছেন। এমন কোনো অপকর্ম নাই যে তারা করেনাই। আওয়ামীলীগের শাসন আমলে বাংলাদেশ ছিলো ভারতের একটি অঙ্গরাজ্য। আওয়ামীলীগের কাজ ছিলো ভারতীয়দের পূজা করা। তাদের সকল চাওয়াপাওয়া পূরণ করা। শেখ হাসিনা ও শেখ মুজিবের শাসন আমলে কেবল মাত্র দু:শাসনই আমরা পেয়েছি। ওদের একমাত্র কাজ ছিলো দেশের সম্পদ লুটপাট করা। দেশের মধ্যে যাতে তাদের অপকর্মের প্রতিবাদ কেউ করতে না পারে তার জন্য তার হত্যালীলা শুরু হরে। আয়না ঘর নামক বন্দিশালায় নিয়ে নির্মম নির্যাতন করেছে। বিএনপির কয়েক হাজার কর্মীকে হত্যা করেছে। হিটলারের বাহিনী এমনকি পাকিস্তানি বাহিনীও এতো অত্যাচার করেনি যা আওয়ামীলীগ সরকার করেছে।

লালমোহন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক জান্টু, সাধারণ সম্পাদ কামরুজ্জামান বাবুলসহ উপজেলা মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন