1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আওয়ামী লীগের শক্তি দেশের জনগন: কৃষিমন্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আওয়ামী লীগের শক্তি দেশের জনগন: কৃষিমন্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আওয়ামী লীগের শক্তি দেশের জনগন: কৃষিমন্ত্রী

রুবেল আশরাফুল,চরফ্যাসন 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৯৯৩ বার পঠিত
Spread the love

রুবেল আশরাফুল,চরফ্যাসন 

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আওয়ামী লীগ কখনও চোরা গলি পথে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের শক্তি দেশের জনগন। এই জনগনকে সাথে নিয়েই ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনেও জনগনের ভোটে ক্ষমতায় আসবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চরফ্যাসনে নতুন হার্টিকালচার ও টিস্যুকালচার সেন্টাররের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ আয়োজিত  সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে সন্ত্রাস, টেন্ডারবাজী, চাঁদাবাজী করে দেশের অর্থনীতি ধংস করে দিয়েছে। তখন আমরা বলেছি তোমরা তোমাদের কবর খুঁড়ছো। সেই কবরে তোমাদেরই পরতে হবে। আমি মনে করি বিএনপি সেই কবরেই আছে। গত ১৫ বছরে বিএনপি সেই কবর থেকে উঠতে পারেনি আগামী দিনেও উঠতে পারবে না।
তিনি আরো ও বলেন , সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে, জননেত্রী শেখ হাসিনা উপহার দিবে । এটি সংবিধানের অধিকার । এটার বাহিরে যাওয়ার কোন সুযোগ নাই। নির্বাচন করবে নির্বাচন কমিশন আমরা তাদের সহযোগিতা করবো। জনগন যদি ভোট দেয় আমারা আবারও ক্ষমতায় যাবো। যদি ভোট না দেয়  ২০০১ সনে আমরা স্যালুট দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়েছি। আমারা ক্ষমতা ছাড়তে ভয় পাইনা।
মন্ত্রী বলেন, আগামী ২ তারিখে ঢাকায় একটি সমাবেশ করবো সেই সমাবেশে তরঙ্গ সৃষ্টি হবে। সেই তরঙ্গে বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র ভেসে যাবে।
সুধী সমাবেশে যুবও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন ।
উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসার অধিদপ্তর (ভারপ্রাপ্ত) মহাপরিচালক মো.তাজুল ইসলাম পাটোয়ারী। ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান,জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিপিএম, প্রমুখ।
এছাড়াও প্রকল্প পরিচালক ড. মো. মেহেদী মাসুদ, ড. মুনসুর আলম খান উপ-সচিব কৃষিমন্ত্রনালয়,উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো, মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্রসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এর আগে মন্ত্রী উপজেলার জাহানপুর ইউনিয়নে ২৫ একর জমির ওপর ৮৪ কোটি ৮৫ লক্ষটাকা ব্যায়ে  চরফ্যাসনে নতুন হার্টিকালচার ও টিস্যুকালচার সেন্টাররের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন