1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে: এমপি জ্যাকব - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে: এমপি জ্যাকব - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে: এমপি জ্যাকব

রুবেল আশরাফুল, চরফ্যাশন
  • প্রকাশিত : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৪৮৪ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাশন 
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি বলেন, বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করার অপেক্ষায় আছেন। মানুষ এখন বুঝতে পেরেছে উন্নয়ন ও সমৃদ্ধশালী দেশ বিনির্মানের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার বিকল্প নেই।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
সংসদ সদস্য জ্যাকব বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে। অন্যদিকে, অগ্নিসন্ত্রাসের মতো কাজই করে যাচ্ছে বিএনপি। তারা ক্ষমতায় থেকে লুটপাট করেছে আর এখন মানুষ পুড়িয়ে হত্যা করছে। বিএনপি সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারি প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন