1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখুন– ফারজানা চৌধুরী রত্না - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখুন– ফারজানা চৌধুরী রত্না - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখুন– ফারজানা চৌধুরী রত্না

নুরুল আমিন, লালমোহন:
  • প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৯৫২ বার পঠিত
Spread the love

নুরুল আমিন, লালমোহন:

ভোলার লালমোহন পৌরসভা  যুব মহিলা লীগ কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ২৭ মার্চ সোমবার সকালে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে লালমোহন পৌরসভা  ১১নং ওয়ার্ড ঐতিহ্যবাহী আলীমুদ্দিন দালাল বাড়ীতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওনের সহধর্মিণী নাওয়াল গ্রুপের চেয়ারম্যান মিসেস ফারজানা চৌধুরী রত্না।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারীদের ভাগ্যন্নোয়নে কাজ করছেন। প্রত্যেক জেলা ও উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় নারীদেরকে বিভিন্ন ধরণের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলেছেন। এখন নারীরা সমাজের বোঝা নয়, তারা স্বাবলম্বী হয়ে পুরুষের পাশাপাশি আয় করতে পারছেন।
তিনি আরো বলেন, আমাদের এমপি সাহেব জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় লালমোহনে ব্যাপক উন্নয়ন করেছেন। নদী ভাঙন, আশ্রয়ন, বিদ্যুৎ, অবকাঠামো উন্নয়নসহ অনেক কিছু করেছেন। সন্ত্রাস দমন করে আপনাদেরকে সুখ শান্তিতে যাতে থাকতে পারেন, নিশ্চিন্তে ঘুমাতে পারেন সেই ব্যবস্থা এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন করেছেন। তাই আসুন আগামী নির্বাচনে সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখুন। এসময় আনন্দমুখর করতালি আর শ্লোগানে অনুষ্ঠান স্থল মুখরিত হয়ে ওঠে।
লালমোহন পৌরসভা যুব  মহিলা লীগের সভাপতি পারভীন আক্তারের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসমিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত, যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, পৌরসভা ১১নং ওয়ার্ডর কাউন্সিলর মোঃ ফরিদ উদ্দিন, লেখক, সাংবাদিক, কলামিস্ট কবি নূরুল আমিন, পৌরসভা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদা, পৌরসভা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক অভি হাসান, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মন্নান কাজি, জাকির হোসেন, আজিজল বকশি প্রমুখ। অনুষ্ঠান সফল করতে নিরলসভাবে কাজ করার জন্য কাউন্সিলর ফরিদ উদ্দিনকে ধন্যবাদ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন