1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আঙ্গারিয়ায় চেয়ারম্যান প্রার্থী আহসান ফারুকের মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আঙ্গারিয়ায় চেয়ারম্যান প্রার্থী আহসান ফারুকের মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি-জামায়াত নেতাকর্মীদের পাল্টাপাল্টি অভিযোগ, আধিপত্য বিস্তারকে ঘিরে উত্তেজনা ‘Beyond the Screen: ফিল্ম ডিস্ট্রিবিউশনের কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফ্রি মেডিকেল ডেন্টাল ক্যাম্পে অনুষ্ঠিত কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি লালমোহনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গরুকে ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে। খবরটি ‘মিথ্যা দাবী করে চন্দ্রদ্বীপবাসীর মানববন্ধন কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় সাংবাদিকদের অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে- আহমেদ আবু জাফর বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

আঙ্গারিয়ায় চেয়ারম্যান প্রার্থী আহসান ফারুকের মতবিনিময় সভা

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার ৪নং আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আহসান ফারুকের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার দুমকি নতুন বাজারের জমজম রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মো. আহসান ফারুক বলেন, “উন্নত, নিরাপদ ও মাদক-সন্ত্রাসমুক্ত আঙ্গারিয়া ইউনিয়ন গড়ে তুলতে হলে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা প্রয়োজন।” এ সময় তিনি নিজেকে ওই দায়িত্বের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে তুলে ধরেন।

তিনি আরও বলেন, “২০১৬ সালে বিএনপির দুঃসময়ে দল আমাকে মনোনয়ন দিয়েছিল। আমি আশা করি, দল এবারও আমাকে মূল্যায়ন করবে এবং আঙ্গারিয়া ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ দেবে।”

মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়রা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহসান ফারুকের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন মতামত তুলে ধরেন।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন