1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আচরণবিধি লঙ্ঘন: বাউফলে ধানের শীষের প্রার্থীকে বিচারিক কমিটির নোটিশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আচরণবিধি লঙ্ঘন: বাউফলে ধানের শীষের প্রার্থীকে বিচারিক কমিটির নোটিশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আচরণবিধি লঙ্ঘন: বাউফলে ধানের শীষের প্রার্থীকে বিচারিক কমিটির নোটিশ

পটুয়াখালী প্রতিনিধি:
  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পঠিত
Spread the love
পটুয়াখালী প্রতিনিধি
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে  পটুয়াখালী-২ বাউফল আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের অধিভুক্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
রবিবার  ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদারকে এ নোটিশ প্রদান করা হয়।
কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মোঃ খালিদ হাসান স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, মোঃ খলিলুর রহমান কর্তৃক দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে জনসম্মুখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে উস্কানিমূলক ও আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন।
অভিযোগে বলা হয়, গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে একটি দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বক্তৃতাকালে অভিযুক্ত ব্যক্তি ঘোষণা দেন—২২ জানুয়ারির পর প্রতিপক্ষ প্রার্থী যেন এলাকায় কোনো ঘরে যেতে না পারেন, সে ব্যবস্থা নেওয়া হবে।
একইভাবে ২৫ জানুয়ারি আদাবাড়িয়া ইউনিয়নের হাজির হাট বাজারে আয়োজিত উঠান বৈঠকে তিনি সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদকে লক্ষ্য করে মানহানিকর বক্তব্য দেন বলেও অভিযোগ করা হয়েছে।
এছাড়াও অভিযোগে উল্লেখ রয়েছে, গত ৩০ জানুয়ারি বাউফল উপজেলার হোসনাবাদ এলাকায় এক ব্যক্তির কাছে ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করা হয়।
পাশাপাশি অভিযুক্তের কর্মীরা এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে অবস্থান নিলে হত্যা ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগে বলা হয়েছে।

এ প্রেক্ষিতে আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে সিভিল জজ আদালতে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে।
নোটিশটি যথাযথভাবে জারি করে প্রতিবেদন দাখিলের জন্য বাউফল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।
এব্যাপারে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, “রবিবার নোটিশ পাওয়ার পরপরই তা জারি করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন