1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আজাদ-শাহিনের শক্তিশালী নেতৃত্বে লালমোহন উপজেলা জাসাস ঐক্যবদ্ধ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আজাদ-শাহিনের শক্তিশালী নেতৃত্বে লালমোহন উপজেলা জাসাস ঐক্যবদ্ধ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজাদ-শাহিনের শক্তিশালী নেতৃত্বে লালমোহন উপজেলা জাসাস ঐক্যবদ্ধ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

বিএনপির অঙ্গসংগঠন গুলোর মধ্য অন্যতম জনপ্রিয় সংগঠন হলো জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। সংগঠন সূত্রে জানা যায় প্রতিষ্ঠার পর হতে লালমোহনে এই সংগঠনটি সাংগঠনিকভাবে তেমন একটা শক্তিশালী ছিল না। সংগঠনটির কার্যক্রম তৃনমূল পর্যায়ে লালমোহনের ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে পৌছানো যায়নি।

এ কারণে একজন দক্ষ সংগঠক ও সাংস্কৃতিক মনা নেতৃত্ব খোঁজ করছিলেন এ আসনটির সাবেক সাংসদ ও মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। ২০১৪ সালে সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট  সাংস্কৃতিক সংগঠক, নাট্য সংগঠন নান্দিকার একাডেমির সভাপতি আজাদ হাওলাদারের হাতে। তিনি  যথেষ্ট দক্ষতার সহিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে ২০১৯ সালে সভাপতি পদে অধিষ্ঠিত হন। এরপরেই সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দেন ওয়েস্টার্ন পাড়ার বিএনপি নেতা শাহিন মুন্সীর হাতে।

এ দুই নেতা সংগঠনটির দুর্বলতা কোথায় তা চিহ্নিত করে পরিকল্পনা মাফিক কাজ করতে থাকেন। সংগঠনটি গতিশীল করতে উপযোগী সকল দিকের প্রতি লক্ষ্য রেখে পরিকল্পনা অনুযায়ী সাংগঠনিক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন। তাদের নিখুত পরিকল্পনা আর সাংগঠনিক দক্ষতায় ঝিমিয়ে পড়া জাসাস প্রাণ ফিরে পায় লালমোহন উপজেলায়। এখন যথেষ্ট চাঙ্গা জাসাসের সকল নেতা-কর্মীরা। ঝিমিয়ে পড়া সকল নেতা-কর্মীরা এখন দারুন উজ্জীবিত। সম্প্রতি প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক সফর ও আগামি জাতীয় সংসদ নির্বাচনে করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে , তারা নেতা-কর্মীদের উজ্জীবিত করছেন। এতে দারুন খুশি ইউনিয়ন-ওয়ার্ডের জাসাস নেতা-কর্মীরা। জাসাস উপজেলা সভাপতি আজাদ হাওলাদার বলেন, জাসাসকে বিএনপির সকল অঙ্গসংগঠনের মধ্য একটি মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। এই সংগঠনটিকে অধিক সুসংগঠিত ও শক্তিশালী করে ফ্যাসিবাদী গণতন্ত্র-ভোটাধিকার হরণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাঁধে-কাধ মিলিয়ে একযোগে লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানাই।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন