1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আজীবন বৃদ্ধাশ্রমে বিনামূল্যে দাফন সামগ্রী দেবেন লালমোহনের শওকত আরিফ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আজীবন বৃদ্ধাশ্রমে বিনামূল্যে দাফন সামগ্রী দেবেন লালমোহনের শওকত আরিফ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজীবন বৃদ্ধাশ্রমে বিনামূল্যে দাফন সামগ্রী দেবেন লালমোহনের শওকত আরিফ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

‘লাস্ট ড্রেস বাই শওকত’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের মরদেহ দাফনের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করছেন ভোলার লালমোহন উপজেলার মো. শওকত আরিফ নামে এক ফ্যাশন ডিজাইনার।

এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে বরিশাল সদরের কাউনিয়া এলাকার ‘বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা’ নামে একটি বৃদ্ধাশ্রমে আজীবনের জন্য মরদেহ দাফন করার প্রয়োজনীয় সামগ্রী প্রদানের লক্ষ্যে ওই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা এবং পরিচালক মো. সাখাওয়াত হোসেনর সঙ্গে সমঝোতা চুক্তি করেন স্বেচ্ছাসেবী সংগঠন লাস্ট ড্রেস বাই শওকতের পরিচালক এবং ফ্যাশন ডিজাইনার মো. শওকত আরিফ। এদিন প্রথমবারের মতো ওই বৃদ্ধাশ্রমে ৬ সেট মরদেহ দাফনের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন উপজেলার সভাপতি মো. শাহীন কুতুবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ফ্যাশন ডিজাইনার ও স্বেচ্ছাসেবী শওকত আরিফ ভোলার লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আমজাদ হোসেন আলমের ছেলে। তিনি বলেন, আমার চাকরির বেতনের টাকা থেকে সমাজের অসহায় মানুষদের মরদেহ দাফনের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় সামগ্রী প্রদান করছি। আমি চাই; সর্বত্র মানবতা ছড়িয়ে পড়–ক। এরই ধারাবাহিকতায় আমি যতদিন বেঁচে থাকবো ততদিন বরিশালের ‘বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা’ নামে ওই বৃদ্ধাশ্রমের কেউ মারা গেলে তাদের মরদেহ দাফনের প্রয়োজনীয় সব সামগ্রী প্রদান করবো। এছাড়া অন্যান্য এলাকারও অসহায় কেউ মারা গেলে তার দাফনের সামগ্রীর প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করলে তাদেরকেও বিনামূল্যে দাফনের প্রয়োজনীয় সব সামগ্রী দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন